কেঁদনা হে মোর পুত্রকন্যা কেঁদনা গো কেঁদনা জানি জানি বাছা করেছে কাতর পিতা হারাবার বেদনা। আশু নয় বাপ হাসি মুখ থাক আমার নয়ন জুড়ে তোমরা কাঁদিলে আমি কাঁদিব যে একেলা অচিনপুরে।
সোনারে আমার যাদুরে আমার আত্মার আত্মীয় চলে যেতে হয় সকলেরে চাঁদ থাকিতে পারে না কেহ। তার চেয়ে যাদু মাগ মাগফেরাত পরকালে যেন হয় দেখা পার হয়ে পুলসেরাত। আর একপলক শুধু একটি পলক দাও দয়াময় মোরে পিতৃতৃষা মিটাইয়া শেষ দেখা দেখি তাহাদেরে।
অতপর পিতা মুদিলেন দুটি আঁখি পিতৃহীন সন্তানে পৃথ্বী ক্রোড়ে রাখি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।